চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মহত্যা
একই পতাকার নিচে জন্ম নেওয়া শিশুদের বাংলা, ইংরেজি, মাদ্রাসা ও ক্যাডেট— এই চার ভাগে ভাগ করে রাষ্ট্র মূলত চার ধরনের ‘বিচ্ছিন্নতা’ ও ‘অহংকার’ তৈরি করছে। এই বিভক্ত শিক্ষাব্যবস্থা সমাজকে ঐক্যবদ্ধ করার বদলে শ্রেণিগত বৈষম্য, পারস্পরিক অবিশ্বাস এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব উসকে দিচ্ছে। অষ্টম শ্রেণি পর্যন্ত সব শিশুর জন্য অভিন্ন ও একমুখী নাগরিক শিক্ষাক্রম নিশ্চিত করতে না পারলে, ভবিষ্যতে দেশে সনদধারী শিক্ষিতের সংখ্যা বাড়লেও ‘জাতি’ হিসেবে আমাদের কোনো দার্শনিক ভিত্তি অবশিষ্ট থাকবে না। বিভাজনের এই শিক্ষানীতি নিছক কোনো দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রের ‘নীরব আত্মহত্যা’






