বিজ্ঞাপন
হোমজাতীয়
জাতীয়

গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, নিখোঁজ ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেয়ার ও সংরক্ষণ
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী।  ছবি: পিএমও
ডেমো ইলাস্ট্রেশন • ডিডব্লিউটি ভিজ্যুয়াল ডেস্ক
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, নিখোঁজ ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সীমিত সম্পদের মধ্যেও ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে সরকার থাকবে। তাঁদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে সরকার তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এটি আনন্দের পাশাপাশি অত্যন্ত বেদনাদায়ক একটি আয়োজন। যাদের আজ দেশের মানুষের সঙ্গে থাকার কথা ছিল, তাদের অনেকেই আত্মত্যাগের কারণে আর নেই। তাদের ত্যাগের বিনিময়েই দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‘‘এসব আন্দোলনে যারা জীবন দিয়েছেন কিংবা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ’’—প্রধানমন্ত্রী তারেক রহমান
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী সময়ের গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এসব আন্দোলনে যারা জীবন দিয়েছেন কিংবা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, বাস্তবতার কারণে সব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব না হলেও সরকার তার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ত্যাগকে সরকারের কাজের অন্যতম প্রধান প্রেরণা উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব পরিবারের ত্যাগ, সমর্থন ও সহযোগিতাই সরকারকে পূর্ণ উদ্যমে কাজ করার সাহস জোগায়। তারাই সরকারের শক্তি ও উদ্দীপনার মূল উৎস। শহীদ পরিবারের সদস্যদের সরকারের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে আত্মত্যাগী গণতান্ত্রিক যোদ্ধাদের প্রত্যাশা পূরণে সরকারকে সহযোগিতা ও উৎসাহ দিতে হবে। অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন। তারা প্রধানমন্ত্রীকে নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা জানান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির এবং আমরা বিএনপি পরিবারের সদস্য মোকছেদুল মোমিন মিথুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আর্টিকেলের পরের বিজ্ঞাপন
পড়তে পারেন

আরও সংবাদ

পাঠকের পছন্দ

সর্বাধিক পঠিত

জাতীয়নগর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা: নাগরিক সেবায় আসছে নতুন কাঠামোঅর্থনীতিবন্দর আধুনিকায়নে সরবরাহ শৃঙ্খলে গতি বাড়ার আশাবিশ্বআঞ্চলিক সহযোগিতায় বাণিজ্যের নতুন সম্ভাবনাবিনোদননতুন প্রজন্মের নির্মাতাদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবজলবায়ুনদী ও উপকূল রক্ষায় স্থানীয় জ্ঞানের সঙ্গে প্রযুক্তির সমন্বয়
নতুন প্রকাশনা

সাম্প্রতিক সংবাদ

মতামত • ৫:২৯ অপরাহ্ণচার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মহত্যামতামত • ৭:৪৭ অপরাহ্ণভুটানের দর্শন: পশ্চিমা মডেলের ফাঁদে বাংলাদেশমতামত • ৩:১৫ অপরাহ্ণনেপাল ট্র্যাজেডি প্রমাণ করে প্রকৃতিই সর্বময় ক্ষমতার অধিকারীজাতীয় • ২:১০ অপরাহ্ণজনপ্রশাসন: কারও হাতে তিন দায়িত্ব, কারও কাজ নেইজাতীয় • ৯:৪৯ অপরাহ্ণস্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে সংসদে তুমুল হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্পিকার
ইনবক্সে ডিডব্লিউটি

দিনের গুরুত্বপূর্ণ খবর, এক ইমেইলে

সকাল ও সন্ধ্যার বাছাই করা সংবাদ ও বিশ্লেষণ।