বিজ্ঞাপন
হোমজাতীয়
জাতীয়

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার ও সংরক্ষণ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
ডেমো ইলাস্ট্রেশন • ডিডব্লিউটি ভিজ্যুয়াল ডেস্ক
ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফলে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ পেলেও সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর হচ্ছে না। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারের ফাঁকে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়। হুমায়ুন কবির বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন। আগামী শনিবার ও রোববার নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য বিমসটেকের চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারেক রহমান গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানায় ভারত। এরপর সম্ভাব্য ওই সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হয়। তবে এখনো সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এদিকে গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এর পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে। এর মধ্যেও তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চললেও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। কয়েক দিন আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ইঙ্গিত দিয়েছিলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা খুবই কম। এবার ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি না পাঠানোর বিষয়টি জানিয়ে দিল্লি সফর নিয়ে চলমান আলোচনারও অবসান ঘটালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আর্টিকেলের পরের বিজ্ঞাপন
পড়তে পারেন

আরও সংবাদ

পাঠকের পছন্দ

সর্বাধিক পঠিত

জাতীয়নগর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা: নাগরিক সেবায় আসছে নতুন কাঠামোঅর্থনীতিবন্দর আধুনিকায়নে সরবরাহ শৃঙ্খলে গতি বাড়ার আশাবিশ্বআঞ্চলিক সহযোগিতায় বাণিজ্যের নতুন সম্ভাবনাবিনোদননতুন প্রজন্মের নির্মাতাদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবজলবায়ুনদী ও উপকূল রক্ষায় স্থানীয় জ্ঞানের সঙ্গে প্রযুক্তির সমন্বয়
নতুন প্রকাশনা

সাম্প্রতিক সংবাদ

জাতীয় • ৭:৫১ অপরাহ্ণগভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খনন করবে সরকারমতামত • ৫:২৯ অপরাহ্ণচার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মহত্যামতামত • ৭:৪৭ অপরাহ্ণভুটানের দর্শন: পশ্চিমা মডেলের ফাঁদে বাংলাদেশমতামত • ৩:১৫ অপরাহ্ণনেপাল ট্র্যাজেডি প্রমাণ করে প্রকৃতিই সর্বময় ক্ষমতার অধিকারীজাতীয় • ২:১০ অপরাহ্ণজনপ্রশাসন: কারও হাতে তিন দায়িত্ব, কারও কাজ নেই
ইনবক্সে ডিডব্লিউটি

দিনের গুরুত্বপূর্ণ খবর, এক ইমেইলে

সকাল ও সন্ধ্যার বাছাই করা সংবাদ ও বিশ্লেষণ।