বিজ্ঞাপন
হোমজাতীয়
জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে সংসদে তুমুল হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধী দলের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার তাঁদের তুচ্ছতাচ্ছিল্য করছেন। প্রায় ১০ মিনিট ধরে হট্টগোল চলার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে।

শেয়ার ও সংরক্ষণ
সংসদ অধিবেশনে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংসদ টিভির ভিডিও থেকে নেওয়া।
ডেমো ইলাস্ট্রেশন • ডিডব্লিউটি ভিজ্যুয়াল ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধী দলের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার তাঁদের তুচ্ছতাচ্ছিল্য করছেন। প্রায় ১০ মিনিট ধরে হট্টগোল চলার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। ছিনতাই, সংসদ সদস্যদের ওপর হামলা এবং বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপ জানতে চান তিনি।
“শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না।”—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না।” এই মন্তব্যের পরই বিরোধী সদস্যরা তীব্র প্রতিবাদ শুরু করেন। এর আগে আরেক সদস্যের প্রশ্নকে তিনি “পল্টনের বক্তৃতা” বলেও মন্তব্য করেছিলেন। প্রতিবাদের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তিনি কাউকে ব্যক্তিগতভাবে উদ্দেশ করে কথা বলেননি। পরে বক্তব্য প্রত্যাহারের কথাও জানান। তবে বিরোধী দলের হট্টগোল থামেনি। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, অধিবেশন শুরুর পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্যদের তুচ্ছতাচ্ছিল্য করছেন। তাঁর ভাষায়, “উনি নিজেকে কী মনে করেন, আমি বুঝতে পারি না।” স্বরাষ্ট্রমন্ত্রীর আগের একটি মন্তব্যের জবাবে তিনি আরও বলেন, “আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন।”
“আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন”—বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ঘটনাটিকে “পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম” আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং বিতর্কিত বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। স্পিকার বলেন, বক্তব্যে অসংসদীয় কিছু থাকলে তা পরীক্ষা করে এক্সপাঞ্জ করা হবে। তবে সদস্যদের একে অপরকে কথা বলতে বাধা না দেওয়ার আহ্বান জানান তিনি।
“আমি কিন্তু সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। একে অন্যের বক্তব্যে বাধা দেওয়ার প্রবণতা গণতন্ত্র ও সংসদীয় পরিবেশের জন্য ভালো লক্ষণ নয়।”স্পিকার হাফিজ উদ্দিন আহমদ—
পরে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আমি কিন্তু সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। একে অন্যের বক্তব্যে বাধা দেওয়ার প্রবণতা গণতন্ত্র ও সংসদীয় পরিবেশের জন্য ভালো লক্ষণ নয়।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আর্টিকেলের পরের বিজ্ঞাপন
পড়তে পারেন

আরও সংবাদ

পাঠকের পছন্দ

সর্বাধিক পঠিত

জাতীয়নগর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা: নাগরিক সেবায় আসছে নতুন কাঠামোঅর্থনীতিবন্দর আধুনিকায়নে সরবরাহ শৃঙ্খলে গতি বাড়ার আশাবিশ্বআঞ্চলিক সহযোগিতায় বাণিজ্যের নতুন সম্ভাবনাবিনোদননতুন প্রজন্মের নির্মাতাদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবজলবায়ুনদী ও উপকূল রক্ষায় স্থানীয় জ্ঞানের সঙ্গে প্রযুক্তির সমন্বয়
নতুন প্রকাশনা

সাম্প্রতিক সংবাদ

মতামত • ৫:২৯ অপরাহ্ণচার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মহত্যামতামত • ৭:৪৭ অপরাহ্ণভুটানের দর্শন: পশ্চিমা মডেলের ফাঁদে বাংলাদেশমতামত • ৩:১৫ অপরাহ্ণনেপাল ট্র্যাজেডি প্রমাণ করে প্রকৃতিই সর্বময় ক্ষমতার অধিকারীজাতীয় • ২:১০ অপরাহ্ণজনপ্রশাসন: কারও হাতে তিন দায়িত্ব, কারও কাজ নেইজাতীয় • ৭:৪২ অপরাহ্ণগণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ইনবক্সে ডিডব্লিউটি

দিনের গুরুত্বপূর্ণ খবর, এক ইমেইলে

সকাল ও সন্ধ্যার বাছাই করা সংবাদ ও বিশ্লেষণ।