কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।
সোমবার (২০ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। এ সময় তিনি এ কথা বলেন। তথ্য: ভারতীয় গনমাধ্যম ইকোনমিক টাইমস।
শুভেন্দু বলেন, ‘দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। আমরা তাদের (হাইকমিশন) এখানে বসতে দেব না। তাদের এটি তালাবদ্ধ করতে হবে। ২৪ ডিসেম্বর সীমান্তে ১ ঘণ্টা অবরোধ থাকবে এবং ২৬ ডিসেম্বর আমরা আবার এখানে প্রতিবাদ করব।’
এ সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রায় ২ হাজার বিজেপি কর্মী রাস্তায় বসে স্লোগান দেন। দীপু দাস হত্যাকাণ্ড নিয়ে বিক্ষোভকারীরা বলে, এই ঘটনাকে ‘মানবাধিকার লঙ্ঘন’।
বিক্ষোভ চলাকালীন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কুশপুত্তলিকাও দাহ করেন করেন আন্দোলনকারীরা।
