
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা চালিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা গনমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত ১১ টা ৩০ মিনিটের দিকে বিক্ষোভকারী প্রথম আলোর অফিস ভাংচুর এবং অগ্নিসংযোগ করেন।
এ সময় প্রথম আলোর কার্যালয় ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা ক’বো’, ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ’- এমন স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে চারপাশের পরিবেশ।
বিক্ষোভকারীরা গনমাধ্যমে বলেন ভারতীয় আধিপত্যের ষড়যন্ত্রের সাথে প্রথম আলো সরাসরি যুক্ত এবং আওয়ামী লীগ ফিরিয়ে আনার জন্য মিডিয়া ন্যারেটিভ তৈরি করছে প্রথম আলো।
গুলিবিদ্ধ হয়ে শরিফ ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাত ১০টার দিকে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে।
