গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের দেওয়া গানম্যানের প্রস্তাব প্রত্যাখান করেছেন নুর।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন এক প্রতিবাদ সভায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন তিনি।
নুরু বলেন, ‘আমাদের অনেককে গানম্যান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যেই সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অফিসের সামনে পিটিয়ে মারে সেই বিচার না হওয়া পর্যন্ত ওই সরকারের গান দিয়ে নিরাপত্তা দেওয়ার উপরে থু মারি। আমরা বলছি ২৯ আগস্টের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আমার গানম্যানের দরকার নাই। আমি গানম্যান নেব না। আমি তা প্রত্যাখ্যান করছি।’
উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে এনসিপির ৬ নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে।
এদিকে পুলিশের সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খানও গানম্যান পাচ্ছেন।
দেশইনসাইডার/এমজে
