রাজধানীর কলাবাগান এলাকায় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুবেল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। শুক্রবার কলাবাগান নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। শনিবার অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
কলাবাগান থানার ওসি ফজলে আশিক গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে শুক্রবার একটি মামলা করা হয়েছে। উক্ত মামলায় রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ গণমাধ্যমকে জানায়, অভিযুক্ত রুবেলের বাড়ি আছে নর্থ সার্কুলার রোডে। তার স্ত্রী-সন্তান না থাকায় ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন। ভুক্তভোগী শিশুটি তার প্রতিবেশীর সন্তান। ঘটনার দিন ফাঁকা বাড়ি পেয়ে ভুক্তভোগী শিশুকে চকলেট দেওয়ার প্রলোভনে ঘরে ডেকে নেন। এরপর আশপাশের মানুষজন বিষয়টি বুঝতে পারে অভিযুক্ত রুবেলকে আটক করে এবং থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী ও অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার এসআই দুলাল হক জানান, ভুক্তভোগীর অভিযোগ সত্য বলে স্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি। আমরা আইনি প্রক্রিয়া মেনে তাকে আদালতে পাঠিয়েছি। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
দেশইনসাইডার/আইএমআর
