প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং সেখানে প্রায় দুই মাস ক্লাসও করেছিলেন।
সম্প্রতি তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার শিক্ষার্থী পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়। এ প্রসঙ্গেই বিষয়টি পরিষ্কার করেন আসিফ নজরুল।
তিনি লেখেন, তারেক রহমান ওই সময়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তিনি নিজেও তখন উচ্চতর ব্যাচের ছাত্র হিসেবে বিষয়টি জানতেন।
পোস্টে আরও বলা হয়, সে সময় দেশে এরশাদের শাসন চলছিল এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। ধারণা করা হয়, নিরাপত্তাজনিত কারণেই তারেক রহমানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
দেশইনসাইডার/আইএমআর
