তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ আমাদের ফাউন্ডেশন, এটা নিয়ে বিতর্কের সুযোগ নেই। তবে মুক্তিযুদ্ধের নামে দুর্নীতি বা স্বৈরাচারী শাসনের ঘটনাও উপেক্ষা করা যাবে না। তার ভাষায়, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল মুক্তিযুদ্ধের চেতনারই পুনর্জাগরণ। তিনি আহ্বান জানান, ইতিহাসের বিতর্ক পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে এবং মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে জনগণকে বিভক্ত না করতে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করার বিষয়টি সংসদে উত্থাপন করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে তিনি বলেন, শাহবাগ থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের মারধর করলেও এখনো মামলা নেওয়া হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, থানার ভেতরে ঢুকে ডাকসুর দুই নির্বাচিত প্রতিনিধির ওপর হামলা চালানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেছেন, জুলাই সনদকে বিএনপি অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে। জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি কলুষিত করেছে। দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধীদল বিরোধীতা করবে না।
