জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন বন্দোবস্তের কথা বলে পুরোনো বন্দোবস্ত পথে গেলে রাজনীতি টিকবে না।
রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি, শিক্ষক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া ছলচাতুরির মাধ্যমে যে গণভোট আয়োজন করা হয়েছে, তা সংবিধানসম্মত নয়। তাঁর মতে, সংবিধানিক কাঠামোর বাইরে থেকে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।
এ সময় তিনি বলেন, যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছেন, তাদের অনেকেই সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমে অংশ নেননি।
