মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন ফজলুর রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
ফজলুর রহমান বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল। ভারত ৩ ডিসেম্বর ১৯৭১ সালে আমাদের সহযোগিতা করার জন্য অংশগ্রহণ করেছিল। এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে। ভারত আমাদের দেশের স্বাধীনতার জন্য ঝুঁকি নিয়েছিল।’
ফজলুর রহমান আরও বলেন, সে সময় সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মতে, এই সমর্থন না থাকলে দেশের স্বাধীনতা অর্জন অনিশ্চিত হয়ে পড়তে পারত।
তিনি আক্ষেপ করে বলেন, মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক ঘটনার সঙ্গে সাম্প্রতিক এক মাসের কোনো গণ-আন্দোলনের তুলনা করা হলে তা মুক্তিযুদ্ধের গুরুত্বকে খাটো করে। এমন তুলনা তাকে মানসিকভাবে ব্যথিত করে বলেও তিনি জানান।
দেশইনসাইডার/আইএমআর
