যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই ইরানে প্রাণহানির সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।
সংস্থাটির সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মোজতবা খালেদি জানান, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন, “এখন পর্যন্ত ২০টির বেশি প্রদেশ হামলার শিকার হয়েছে।”
হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: টাইমস অব ইসরায়েল
