শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একাধিক ককটেল বিস্ফোরণ হয়।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌরঙ্গ মোড়ে দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় দলের নেতাকর্মীরা। এ সময় উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালান। তখন কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পালং থানার ওসি শাহ আলম বলেন, ওসমান হাদির হত্যার প্রতিবাদে মিছিল বের করে এনসিপির নেতারা। তখন মিছিলের পাশ দিয়ে ছাত্রদলের নেতারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলের সাইড দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত চারজন আহতের তথ্য পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
দেশইনসাইডার/এমএমআই
