
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতেনিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এঘটনায় ঢাকাগামী কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট চট্টগ্রামও কলকাতায় অবতরণ করেছে বলে জানা গেছে। অন্যদিকে, ঢাকায় ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা একাধিকআন্তর্জাতিক ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে রয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো সেকশনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।এরপরই ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে বিমানবন্দর সূত্রে নিশ্চিত করেছে।
বিমানবন্দরের একাধিক সূত্র গণমাধ্যমকে জানায়, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ফ্লাইট এবং মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ রয়েছে। অন্যদিকে, ব্যাংকক থেকেআসা ইউএস–বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে চট্টগ্রামে নামানো হয়েছে। দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোরফ্লাইটটি অবতরণ করেছে কলকাতায়। এছাড়া শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার বিমানটিও নিরাপত্তার স্বার্থেচট্টগ্রামে অবতরণ করেছে।
হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের উড়োজাহাজটি ঢাকায় অবতরণের অনুমতি না পেয়েআকাশে চক্কর দিচ্ছে বলে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে অবতরণ ও উড্ডয়নের বিষয়ে সিদ্ধান্তনেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি ফ্লাইট ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামেনামানো হয়েছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পরপুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কার্গোভিলেজ এলাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। আগুন সম্পূর্ণনেভানোর পর ধাপে ধাপে স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা হবে।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি মূলত কার্গো ভিলেজ এলাকাতেই সীমাবদ্ধ, যাত্রীটার্মিনালে এর প্রভাব পড়েনি। তবুও, কোনো ঝুঁকি না নিতে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে।পাশাপাশি, যাতে বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পুরোপুরি স্থবির না হয়ে পড়ে, সে জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্তআগুনের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
