টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি ও তার পরিবারকে হেনস্তার অভিযোগ উঠেছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে রিপন মিয়ার ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন।
তার লেখা পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

আমি রিপন মিয়া।
আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমি ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যেকোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি।
আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে সাক্ষাৎকার না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়।
আজ, সোমবার, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারও অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টোপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের নারী সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে পড়েন।
আমি সবসময় বলে এসেছি, আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবেই আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে
