বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে তিনি ‘মেগা লেকচার ইভেন্ট’-এ অংশ নেবেন বলে জানা গেছে। ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় যে কোনো একদিন এ ইভেন্টে তিনি অংশ নেবেন।
আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী সোমবার (২০ অক্টোবর) এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজন সম্পর্কে বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে।’
