যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাকে বাথরুমে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ ভবনের ভেতরে এক ‘উন্মাদ বামপন্থি’ ওই কর্মকর্তাকে শারীরিকভাবে আক্রমণ করে। এমন ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
