শিহাব ফেরদৌস নামে এক নেতা ১০নং ঝাউগড়া ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক থেকে সরাসরি পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।
হাজরাবাড়ী পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় গত ২৬ ডিসেম্বর। এর পরে গত ২১ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে পৌর বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলে সেখানে প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব ফেরদৌসের নাম দেখা যায়।
এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। ওই কমিটির একাধিক পদে বিতর্কিত ব্যাক্তিদের পদায়ন করা হয়েছে বলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
ঝাউগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলম আফসারী তার কমিটির সহসম্পাদক পদে শিহাব ফেরদৌস ছিলেন বলে নিশ্চিত করেন।
যুবলীগের কমিটিতে নাম থাকা বিষয়ে জানতে চাইলে শিহাব ফেরদৌস জানান, যুবলীগের পদে থাকার বিষয়টি তার জানা নেই।
