বেসরকারি সংস্থা ইনোভেশন কনসালটিংয়ের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড–২’-এর প্রকাশিত প্রথম প্রতিবেদনের তথ্য অনুযায়ী- ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন ৮৬ দশমিক ৫ শতাংশ ভোটার। ভোট দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ৯৪ দশমিক ৩ শতাংশ। ৫৬ শতাংশ ভোটারের
পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি সম্পর্কে কোন ধারণাই নেই ।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার কারওয়ান বাজারে দ্যা ডেইলি স্টারের এক সম্মেলন কক্ষে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
