ঈদুল আজহার সবচেয়ে বড় আকর্ষণ কোরবানির মাংস। সেই মাংস যদি হয় একটু ব্যতিক্রমী স্বাদে, তবে তো ঈদের আনন্দ হয়ে ওঠে আরও উপভোগ্য।
১. পাসান্দা কারি
উপকরণ:
গরুর হাড়বিহীন মাংস (১ ইঞ্চি করে কাটা) ৫০০ গ্রাম, দই ১০০ গ্রাম, ঘি ১০০ মি.লি, পেঁয়াজ কুচি ২টি, আদা বাটা ৫০ গ্রাম, রসুন কুচি ৪ কোয়া, ধনেপাতা কুচি ২ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১/২ চা চামচ, কাশ্মিরি মরিচ গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, হলুদ ২ চা চামচ, লবণ পরিমাণমতো।
প্রস্তুতপ্রণালি:
প্রথমে মাংসে লবণ মাখিয়ে নিন। তারপর দই দিয়ে ১ ঘণ্টা ফ্রিজে ম্যারিনেট করুন। ভারী প্যানে ঘি গরম করে পেঁয়াজ ভেজে সোনালি করে নিন। এবার রসুন, আদা এবং সব মসলা দিয়ে ৫ মিনিট কম আঁচে রান্না করুন। সামান্য পানি মিশিয়ে ম্যারিনেট করা মাংস ঢেলে দিন। ঢেকে রাখুন যতক্ষণ না মাংস নরম হয়। পরিবেশন করুন পোলাও বা পরোটার সঙ্গে।
২. আফগানি বিফ কাবাব
উপকরণ:
গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১টি, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে, সাদা ও কালো গোলমরিচ গুঁড়া, লবণ, তেল ৪ টেবিল চামচ, ক্রিম ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১/২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ।
প্রস্তুতপ্রণালি:
সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে সস তৈরি করুন। মাংস ম্যারিনেট করে ১ ঘণ্টা ফ্রিজে রাখুন। শিকে গেঁথে কয়লার আগুনে ঝলসে নিন যতক্ষণ না মাংস সিদ্ধ হয়। পরিবেশন করুন ধনেপাতা-লেবুর চাটনি দিয়ে।
৩. শামি কাবাব
উপকরণ:
হাড়ছাড়া মাংস ৫০০ গ্রাম, বুটের ডাল ১/২ কাপ (ভেজানো), পেঁয়াজ কুচি ১ কাপ, আদা-রসুন বাটা ২ চা চামচ, এলাচ-দারুচিনি-লবঙ্গ, গোলমরিচ, কাঁচামরিচ কুচি, জিরা-ধনিয়া গুঁড়া, ডিম ২টি, ধনিয়াপাতা, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।
প্রস্তুতপ্রণালি:
সব উপকরণ একসঙ্গে সেদ্ধ করে পানি শুকিয়ে ব্লেন্ড করুন। এরপর ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে মিশিয়ে কাবাব তৈরি করুন। ভেজে পরিবেশন করুন গরম গরম।
৪. কোফতা-কাবাব
উপকরণ:
মাংসের কিমা ১ কেজি, টক দই ১ কাপ, আদা-রসুন বাটা, পুদিনা ও ধনিয়া পাতা কুচি, দারুচিনি-এলাচ-জয়ফল-জয়ত্রি গুঁড়া, ধনিয়া-জিরা গুঁড়া, ব্রেডক্রাম্ব, গোলমরিচ গুঁড়া, লবণ, কাঠি।
প্রস্তুতপ্রণালি:
ম্যরিনেট করে ৩০ মিনিট রেখে দিন। কোফতার আকারে গড়ে চুলায় ঝলসে নিন বা হালকা তেলে ভেজে পরিবেশন করুন।
৫. গরুর রেজালা
উপকরণ:
গরুর মাংস ২ কেজি, আস্ত ধনে ও জিরা, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, লাল মরিচ, গরম মসলা, টক দই ১ কাপ, তেজপাতা, তেল ১ কাপ, লবণ।
প্রস্তুতপ্রণালি:
মাংসে লবণ মেখে রেখে দিন। হাঁড়িতে তেল দিয়ে একে একে সব মসলা দিন। এরপর মাংস দিয়ে ভালোভাবে কষান। পরে ৩-৪ কাপ পানি দিয়ে রান্না করুন যতক্ষণ না ঝোল ঘন হয়। শেষে ধনে-জিরার গুঁড়া ছড়িয়ে পরিবেশন করুন।
ঈদের আয়োজনে একই স্বাদের পুনরাবৃত্তি না করে রাঁধুন নতুন কিছু। এই রেসিপিগুলো আপনার রান্নায় আনবে বৈচিত্র্য আর খাবার টেবিলে যোগ করবে উৎসবের বাড়তি আনন্দ।
