আমাদের শরীরের মূল কাঠামো গঠিত হয় হাড়ের মাধ্যমে। কিন্তু হাড়ের যত্নে বেশিরভাগ মানুষই উদাসীন। সুস্থ শরীর মানেই সুস্থ মন আর তাই সুস্থ থাকতে হলে হাড়ের সুস্থতা নিশ্চিত করাও জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে পড়ে, যা ভবিষ্যতে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। অথচ কিছু নিয়মিত খাদ্যাভ্যাস এই ঘাটতি দূর করতে পারে সহজেই। নিচে এমন ৬টি খাবারের তালিকা দেওয়া হলো, যেগুলো নিয়মিত খেলে হাড় থাকবে মজবুত ও সুস্থ।
১. লেবু জাতীয় ফল
কমলালেবু, মাল্টা, মুসম্বি কিংবা পাতিলেবুর মতো সাইট্রিক অ্যাসিডযুক্ত ফলে থাকে প্রচুর ভিটামিন সি। এটি শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়াতে সহায়ক।
২. কাঠ বাদাম
প্রতি ১০০ গ্রাম কাঠ বাদামে থাকে প্রায় ২৬৬ মিলিগ্রাম ক্যালসিয়াম। প্রতিদিন একমুঠো কাঠ বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুললে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে।
৩. ব্রোকলি
এই সবজিটি শুধু ক্যালসিয়ামেই ভরপুর নয়, এতে রয়েছে বিটা ক্যারোটিন ও সেলেনিয়াম, যা বিভিন্ন ধরনের ক্যানসার প্রতিরোধেও সহায়ক। প্রতিদিনের খাদ্যতালিকায় ব্রোকলি রাখতে পারলে ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হবে।
৪. ঢ্যাঁড়শ
৫০ গ্রাম ঢ্যাঁড়শে প্রায় ১৭২ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। নিয়মিত ঢ্যাঁড়শ খাওয়া হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে।
৫. সয়াবিন
সয়াবিন ক্যালসিয়ামের অন্যতম ভালো উৎস। এক কাপ সয়াবিনে পাওয়া যায় প্রায় ১৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম। এটি হাড়ের পাশাপাশি হৃদ্যন্ত্রের স্বাস্থ্যেও সহায়ক।
৬. তিল
সবচেয়ে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় তিলের বীজে। প্রতি ১০০ গ্রাম কাঁচা তিলে থাকে প্রায় ১,০০০ মিলিগ্রাম ক্যালসিয়াম। পরিমাণে অল্প হলেও নিয়মিত খাদ্যে তিল যোগ করলে হাড় থাকবে দৃঢ় ও সুস্থ।
