সৌদি আরবে মঙ্গলবার (২৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, দেশটিতে ১০ জিলহজ তথা পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামী ৬ জুন, শুক্রবার। এর আগের দিন, ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। খবর গালফ নিউজ।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ওমানও ৬ জুন ঈদ উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়াও একই দিনে ঈদ পালনের ঘোষণা দেয়।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরদিন ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) দেশে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।
বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ৭ জুন ঈদের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
