তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে তিনি বলেছেন, “আমরা এখন জয়ের পথে।”
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামিরকে সঙ্গে নিয়ে তেল নফ বিমানঘাঁটি পরিদর্শনের সময় এ মন্তব্য করেন নেতানিয়াহু।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা দুটি প্রধান লক্ষ্য অর্জনের পথে এগোচ্ছি—প্রথমত, পারমাণবিক হুমকি নির্মূল এবং দ্বিতীয়ত, ক্ষেপণাস্ত্র হুমকি নিরসন।” তিনি আরও যোগ করেন, “আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি।”
এ সময় নেতানিয়াহু তেহরানের সাধারণ নাগরিকদের উদ্দেশেও বার্তা দেন এবং বলেন, “তোমরা রাজধানী ছেড়ে যাও।”
নেতানিয়াহুর এই মন্তব্যকে বিশ্লেষকরা ইরানের জনগণের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছেন, বিশেষ করে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
