বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রাথমিকভাবে ৮১ টন জরুরি ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
শনিবার রাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি জানান, দুর্গম পথ ও নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে ফাউন্ডেশনের ত্রাণবাহী লরি ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় পৌঁছাতে শুরু করেছে এবং ধারাবাহিকভাবে আরও ত্রাণবাহী যান প্রবেশ করছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৬ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তহবিলের পরিমাণ বাড়লে সহায়তার পরিধিও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, প্রথম ধাপে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে ২ হাজার ত্রাণ প্যাকেট প্রস্তুতের কাজ শুরু হয়েছে। এগুলো পরদিন সকাল থেকেই স্থানীয়দের মধ্যে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের পুনর্বাসনের জন্যও আলাদা পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে দুর্যোগ কাটিয়ে উঠতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
দেশইনসাইডার/আইএমআর
