ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান সফরে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে আগামী ৩ জুলাই বাংলাদেশ থেকে তেহরানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে স্পিকারের।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাঠানো আমন্ত্রণপত্রে মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, ‘এই ঐতিহাসিক ও মহিমান্বিত আয়োজনে আপনাকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।’
উল্লেখ্য, আলী খামেনির জানাজা আগামী ৪ জুলাই তেহরানে অনুষ্ঠিত হবে। পরে ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।
