অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান বলে জানা গেছে।
নোটিশে অভিযোগ করা হয়, হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্টতার প্রশ্ন উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সকল সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।
আইনজীবী এম আশরাফুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি সেখানে দাবি করেন, হামের টিকাদান ব্যবস্থার পরিবর্তনকে “অশুভ ও অপরাধমূলক” হিসেবে বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
