কোমলমতি শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের নেতারা। তারা রাজধানী ঢাকার বিভিন্ন মসজিদে বাচ্চাদের জন্য চকলেট রেখে দিচ্ছেন।
জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা এম এ তাইফুল হকের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে ছাত্রদল নেতা মোবাশ্বির ইবনে বারীসহ সংগঠনটির অনেকেই সম্পৃক্ত বলে জানা গেছে।
ছাত্রদলের এই উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশংসা করে পোস্ট দিয়েছেন।
