আওয়ামী লীগ সরকারের আমলে নিজেদের পরিচয় গোপন রেখে শিবিরের ‘হেলমেট বাহিনী’ ছিল বলে দাবি করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি। একইসঙ্গে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকেও শিবির হত্যা করেছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বেসরকারি একটি টিভি চ্যানেল টকশোতে অংশ নিয়ে তিনি এই দাবি করেন।
নিলুফার চৌধুরী মনি আরো বলেন, বর্তমান সরকার আসার পর মানুষ বলতো এটি একটি এনজিওগ্রাম সরকার। এখন তা রূপান্তরিত হয়ে হয়েছে আন্তঃজামায়াত অন্তর্বর্তী সরকার। কারণ বর্তমান সরকার জামায়াত দ্বারা পরিবেষ্টিত সরকার, সেটাই আমি বলার চেষ্টা করছি।
