বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী চাকরির সুবাদে বিভিন্ন জেলায় বদলি হয়েছেন। অভিযোগ উঠেছে, সরকারি পদমর্যাদা ব্যবহার করে তিনি একে একে ১৭টি বিয়ে করেছেন।
এ বিষয় নিয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিক স্ত্রী অভিযোগ দিয়েছিলেন। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তার এ অসদাচরণের অভিযোগে গতকাল মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে।
