অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন বলে জানিয়েছে তার প্রেস উইং।
সোমবার (৪ আগস্ট) বিকেলে পাঠানো এক বার্তায় জানানো হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করবেন প্রফেসর ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
বিকেল পাঁচটায় অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। ঐতিহাসিক এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিশেষ আয়োজন নেওয়া হয়েছে।
এ উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ—সব বয়সের মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
