আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন জেলা ও দায়রা জজকে অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে, চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে এ অবসর দেওয়া হয়েছে। অবসরে যাওয়া বিচারকরা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
অবসরে পাঠানো বিচারকদের মধ্যে রয়েছেন: বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মজিবুর রহমান, এহসানুল হক, জুয়েল রানা, মনির কামাল, সহিদুল ইসলাম, আল মাহমুদ ফায়জুল কবীর, মো. নাজিমুদ্দৌলা, এ কে এম মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহী ভূঁইয়া, আবু জাফর মো. কামরুজ্জামান, মো. রুস্তম আলী, নুরুল ইসলাম, এ কে এম এনামুল করিম এবং মোহাম্মদ হোসেন।
