রাজধানীর টিকাটুলিতে মামুন প্লাজা নামের একটি ভবনে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে, যা সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, খবর পাওয়ার পর তাদের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
