দেশের ছয় জেলার ওপর দিয়ে ঝড় ও বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা এসেছে।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। এই এলাকার নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকার কিছু অংশে বৃষ্টি হতে পারে। সারাদেশের কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায়ও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
