জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার এক বিবৃতিতে দলের আমির শফিকুর রহমান বলেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজনের যে সময়সূচি দিয়েছেন, তা জনগণকে আশ্বস্ত করেছে। তিনি আশা প্রকাশ করেন, ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে জামায়াত আমির আরও বলেন, সংস্কার, বিচার এবং নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে এবং প্রস্তাবিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনবে—এটাই জনগণের প্রত্যাশা।
