উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি গভীর নিম্নচাপ: নিরাপত্তার কারণে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌযান চলাচলে নিষেধাজ্ঞা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ–বাংলাদেশ উপকূল অতিক্রম করছে।
এর ফলে যাত্রী ও জাহাজের নিরাপত্তা বজায় রাখতে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরের সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। ফলে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথগুলো উত্তাল রয়েছে।
তাই যাত্রীদের জীবন ও সম্পদের নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা আগামী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নৌপরিবহন ব্যবহারকারীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
