অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আজ রোববার বিকেলে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হবে।

সমর্থিত সূত্রে জানা গেছে, গণআন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া রাজনৈতিক দলগুলো থেকে একজন করে প্রতিনিধি আমন্ত্রিত হয়েছে। দেশের চলমান সংকট, নির্বাচন আয়োজনের সময়সূচী এবং ভবিষ্যৎ রাজনৈতিক রোডম্যাপ ঘিরে আলোচনা হবে ।
দু-দফা বৈঠকের প্রথম দফার বৈঠক শুরু হবে বিকেল ৫টায় এবং দ্বিতীয় দফা বৈঠক হবে সন্ধ্যা ৬টায়।
প্রথম দফায় যাঁরা অংশ নিচ্ছেন:
কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম,
মাহমুদুর রহমান মান্না,
সাইফুল হক,
জোনায়েদ সাকি,
হাসনাত কাইয়ুম
মুজিবর রহমান মঞ্জু,
মুজাহিদুল ইসলাম সেলিম
খালেকুজ্জামান ভূঁইয়া
টিপু বিশ্বাস,
শেখ রফিকুল ইসলাম বাবলু
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
দ্বিতীয় দফায় যাঁরা উপস্থিত থাকবেন:
মাওলানা সাদিকুর রহমান
মাওলানা রেজাউল করিম
মাওলানা মামুনুল হক,
মাওলানা আহমেদ আব্দুল কাদের
মাওলানা আজিজুল হক ইসলামাবাদি
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,
নুরুল হক নূর
মাওলানা মুসা বিন ইজহার,
মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।
এর আগের গত ২৪ মে (শনিবার) রাতে বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপি’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
সূত্রের মতে, চলমান রাজনৈতিক উত্তাপ প্রশমনে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতিতে এই সংলাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
