প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, তিনি আমাদের সঙ্গে থাকছেন বলে জানিয়েছে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শনিবার ( ২৪ মে) উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।’
শনিবার উপদেষ্টা পরিষদের জরুরী বৈঠক থেকে বেরিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংবাদমাধ্যম বলেন, বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে।
দুপুর ২ টা পাঁচ মিনিটে জরুরি কাজ থাকায় বৈঠকের মাঝপথে বের হয়ে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে। তবে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে কিছু বলেননি তিনি। এরপর উপদেষ্টা আসিফ মাহমুদ, তৌহিদ হোসেন ও আলী ইমাম মজুমদারও বের হয়ে যান।
