জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাদিক কায়েমকে যুগের মওদূদী বলে আখ্যা দিয়েছেন।
রোববার (৩১ মে) রাতে ফেসবুকে তিনি নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও সাদিক কায়েম-এর নাম উল্লেখ করে একটি সংক্ষিপ্ত পোস্ট দেন।
পোস্টে তিনি লেখেন, ‘যুগের জিন্নাহ নাহিদ ইসলাম, যুগের ইকবাল মাহফুজ আলম, যুগের মওদূদী সাদিক কায়েম। এত মারামারি না করে একজনকে বাছাই করে নিলেই তো হয়!’

