কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন এবং বিরোধী দলে যারা আছি—সবাই জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. আব্দুল গফুরের আয়োজনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হক মজুমদার, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার, জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ড. অধ্যাপক নুরুল আমিন জসিম, মিরপুর উপজেলা আমীর খন্দকার রেজাউল করিম, দৌলতপুর উপজেলা আমীর বেলাল উদ্দিন, ভেড়ামারা উপজেলা আমীর জালাল উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী ও উলামা-মাশায়েখ উপস্থিত ছিলেন।
