বিজনেস ফোরামের সভায় ড. ইউনুসের বক্তব্য শুনে বারবার আমার মনে হচ্ছিল, আমি যেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাই শুনছি। গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নেরই প্রতিধ্বনি আমরা সেদিন ড. ইউনুসের কণ্ঠে শুনেছি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানের একটি সেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
এ সময় বাংলাদেশের বিষয়ে সবাইকে এক হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো দুঃসময়ে বাংলাদেশের মানুষ লড়াই করতে জানে, জুলাই গণঅভ্যুত্থান তার প্রমাণ।
