জামায়ত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচনে খুনি, চাঁদাবাজ ও মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে। সুতরাং যে তরুণরা ফ্যাসিবাদকে বিদায় করেছে সেই তরুণরাই ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে ভুল করবে না। ছাত্র-যুবকদের নেতৃত্বেই আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানাই।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ডুমুরিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
