ফরিদপুরে সদরপুর উপজেলায় মাওলানা রায়হান জামিল নামের এক স্বতন্ত্র এমপি প্রার্থী মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এ খবর পেয়ে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হয়। কিন্তু পর্যাপ্ত ইলিশ মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে জনতার চাপে মাছ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন এমপি প্রার্থী রায়হান জামিল।
