জামায়াতে ইসলামী এবং এনসিপি সমঝোতার সংবাদ প্রকাশ পেলে তরুণদের দলটি থেকে পদত্যাগ করেছেন আরেক নেত্রী তাজনূভা জাবীন।
ফেইসবুক পোস্টের মাধ্যমে রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি এ কথা জানিয়েছেন।
তাজনূভা জাবীন এনসিপিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। পদত্যাগের ঘোষণার আগের দিনই দলটি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
তাজনূভা জাবীন লিখেছেন, “ভেবেছিলাম, জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর আমি পদত্যাগ দেবো। শেষ আশাই ছিলাম। কিন্তু গতকাল সবাই নিশ্চিত করেছে এই জোটে সীল পরেছে। আর আবারও বলি, আমার পদত্যাগের কারণ যতটা না জোট তার চেয়ে বেশি যে প্রক্রিয়ায় জোট হয়েছে। অবিশ্বাস, অনাস্থা মূল কারণ।
“দল অনেক বড় হয়ে স্টাবলিশ করতে পারলে অনেক কিছু বিবেচনা করে ছাড় দেয়া যেত কিন্তু গঠনের শুরুটাই নাকি আগে সংসদে যেতে হবে, তারপর ওই যে কজন এমপি বের হবে তাদেরকে কেন্দ্র করে নাকি সংগঠন বড় হবে। কিয়েক্টাবস্থা।”
দেশইনসাইডার/এমএমআই
