ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হয়েছেন। জামায়াতের চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়ন শাখার সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনের বাসভবনে ফুলের মালা পরিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়।
