গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আজ সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ দশমিক ৮২ শতাংশ নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ মৃত্যুসহ ২০২৪ সালে করোনায় মোট মৃত্যু ৫ জন।
এর আগে চলতি জুন মাসে করোনায় মৃত্যু হয়েছিল ৫ জুন (১ জন), ১৩ জুন (২ জন), এবং ১৫ জুন (১ জন)। সবমিলিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০৪ জনে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮৫৮ জন।
