নেপাল ট্র্যাজেডি প্রমাণ করে প্রকৃতিই সর্বময় ক্ষমতার অধিকারী
মানুষ সভ্যতার ইতিহাসে নিজেকে যতই শক্তিশালী ভাবতে শিখেছে, প্রকৃতি ততবারই তাকে তার সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিয়েছে। পাহাড় কেটে সড়ক হয়েছে, নদীর বুকে বাঁধ উঠেছে, হিমালয়ের দুর্গম উচ্চতায় পৌঁছেছে আধুনিক প্রযুক্তি; স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীর প্রতিটি পরিবর্তনের ছবি তুলছে।
