বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, আগে আমরা ফোনে চার্জ দিতে পারতেন না বিদ্যুৎ না থাকার কারণে। এখন আমার দুইটা ফোনেই চার্জ আছে। তাই বিদ্যুতের ঘাটতি কমেছে বলে ধরে নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরা জেলার নিজ গ্রামের বাড়িতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
রবিউল ইসলাম নয়ন বলেন, গ্রামে আসার পর তিনি তেমন কোনো বিদ্যুৎ সমস্যার মুখোমুখি হননি। তবে যে পরিমাণ লোডশেডিং দেখেছেন, তা নতুন কিছু নয়। জন্মের পর থেকেই গ্রামের সব ইউনিয়নে এক ঘণ্টা করে লোডশেডিং দেখে আসছেন বলে জানান তিনি।
তিনি বলেন, এবারও ওই এক ঘণ্টার মতো লোডশেডিং পেয়েছেন। এর বাইরে বিদ্যুতের ‘আহামরি’ কোনো সমস্যা তিনি দেখতে পাননি বলেও দাবি করেন যুবদলের এই নেতা।
