জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে এ কথা বলেন জামায়াত আমির।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, তরুণরা যেন যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পান, সেই পরিবেশ গত অর্ধশতাব্দীতেও গড়ে তোলা সম্ভব হয়নি বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে। জনগণের সহযোগিতায় জামায়াত একটি ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চায় বলে আশ্বাস দেন তিনি।
