‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামীকাল বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শোক দিবস পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে, যাতে তাদের আত্মার শান্তি কামনা করা হয়।
সরকারের ঘোষিত এই শোক দিবস প্রথমবারের মতো জাতীয় স্বীকৃতি পেল, যা ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে।
